ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী প্রতিনিধি

মে ১৮, ২০২৬, ০৭:২১ পিএম

ট্রাকের ধাক্কায় মাদরাসা প্রধান নিহত, আহত ২

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এক মাদরাসার প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর স্ত্রী ও এক সন্তান গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের চৌমুহনী পূর্ব বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাওলানা বেলাল হোসাইন ফতেহপুরী (৫০) সেনবাগ উপজেলার ফতেহপুর গ্রামের বরকান্দাজ বাড়ির মৃত মকবুল আহমেদের ছেলে। তিনি ফতেহপুর ইসলামিয়া মাদরাসার প্রধান শিক্ষক ও মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্ত্রী তামান্না রহমান (৪৫) ও ছোট মেয়ে তালভিয়া রহমানকে (৪) নিয়ে চৌমুহনীর হলি কেয়ার হাসপাতালে চিকিৎসক দেখিয়ে বের হন বেলাল ফতেহপুরী। পরে নোয়াখালী-ফেনী মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বেলাল ফতেহপুরীর মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল আকবর দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁরা পথচারী ছিলেন এবং রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেএইচআর

Link copied!