ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

মে ২২, ২০২৬, ০৪:১৫ পিএম

দেশব্যাপী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

দেশব্যাপী চলমান ধর্ষণ, হত্যা, খুন, গুম ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় স্থানীয় রেলগেট এলাকায় সামাজিক সংগঠন ‘আলোর পথযাত্রী’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে ঈশ্বরদীর সর্বস্তরের সচেতন জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আলোর পথযাত্রীর প্রতিষ্ঠাতা সভাপতি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনা ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি মানিকের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন– ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল মান্নান টিপু, ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু এবং রাজাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এম রাশেদুল আওয়াল রিজভী।

এ ছাড়া আরও বক্তব্য দেন- সবুজ পৃথিবীর সভাপতি ও সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, বীর বাংলা সম্পাদক ওহীদুজ্জামান টিপু, সাপ্তাহিক জনদৃষ্টির সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার ও ঈশ্বরদী বণিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন জনি, অনলাইন প্রেসক্লাবের সভাপতি রিফাজ বিশ্বাস লালন, পাকশি কলেজের শিক্ষক ও সমকাল সুহৃদ ঈশ্বরদী শাখার সভাপতি আর কে বাবু এবং সকাল প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মহিদুল ইসলামসহ অনেকে।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অপরাধীদের সামাজিক ও আইনিভাবে বয়কট করার ওপর জোর দেন। বিশেষ করে, ধর্ষকদের পক্ষে আদালতে আইনি লড়াই না করার জন্য আইনজীবীদের প্রতি জোরালো আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে, ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণের আসামিদের দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।

কর্মসূচিতে অন্যদের মধ্যে শিক্ষক ও সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, আরটিভি প্রতিনিধি বায়েজিদ বোস্তামি পলাশ, এনটিভি প্রতিনিধি রাসেল হোসেন, গ্রিনটিভি প্রতিনিধি তুহিন হোসেন, আনন্দ টিভি প্রতিনিধি এমআর রাসেল, মিঠুন মাহাবুব খান, মাহফুজুর রহমান, সিয়াম, নাহিদ ইসলাম ও রূপমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!