ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেন্দিগঞ্জে ৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার দুই

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

মে ২২, ২০২৬, ০৯:৫৮ পিএম

মেহেন্দিগঞ্জে ৫ লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার দুই

বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।

শুক্রবার বিকেল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করা হয়। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ফোর্স এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে আলম খান (৩৭) এবং সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে শাকিল রাঢ়ী (২৪)। এদের মধ্যে আলম খান প্রকৌশলী পেটানো মামলার আসামি।

পুলিশ জানায়, দুই মাদক কারবারি বড় একটি চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশের একটি দল পন্টুনটি ঘিরে ফেলে। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধারসহ হাতেনাতে দুজনকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরেছে।

মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!