ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারকে অবসর ভাতা প্রদান

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ০২:৩৮ পিএম

নাগরপুরে মরহুম শিক্ষক আব্দুল হাকিম মিয়ার পরিবারকে অবসর ভাতা প্রদান

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মরহুম মো. আব্দুল হাকিম মিয়ার পরিবারের হাতে অবসর ভাতার অর্থ তুলে দিয়েছে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি।

শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মরহুম শিক্ষকের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে এই অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটির সভাপতি ও শহীদ শামসুল হক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কেতাব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ও বেকড়া বিশ্বেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কোহিনুর মিয়া।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, শিক্ষক মো. আব্দুল হাকিম মিয়ার আকস্মিক মৃত্যুতে উপজেলার শিক্ষক সমাজে গভীর শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

পারিবারিক এই দুঃসময়ে মরহুম শিক্ষকের পরিবারের পাশে দাঁড়াতে দ্রুত উদ্যোগ নেয় সমিতির বর্তমান আহ্বায়ক কমিটি। এরই ধারাবাহিকতায় তাঁর প্রাপ্য অবসর ভাতার অর্থ পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। একজন সহকর্মীর আকস্মিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবারের এই কঠিন সময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষকদের যেকোনো প্রয়োজনে শিক্ষক সমিতি দল-মত নির্বিশেষে পাশে থাকবে।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ও নাগরপুর মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন, ধুবড়িয়া সেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সোহেল রানা, খাস-শাহজানী এম এ করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আ. হাকিম মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি মো. আসাদুজ্জামান আনসারী এবং আনোয়ারানিয়ম মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবিদা খাতুনসহ শিক্ষক সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় শিক্ষকবৃন্দ।

বর্তমান আহ্বায়ক কমিটির দ্রুত ও দায়িত্বশীল উদ্যোগ এবং নবনির্বাচিত নেতৃবৃন্দের সহমর্মিতাপূর্ণ উপস্থিতিকে নাগরপুরের শিক্ষক সমাজ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

জেএইচআর

Link copied!