ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল ৩ ঘর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মে ২৩, ২০২৬, ০৪:৩১ পিএম

কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, পুড়ল ৩ ঘর

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নে বিদ্যুৎ লাইনের ত্রুটি থেকে সৃষ্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার ভোরে উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর ৩ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- রমজান আলী টিটু, আব্দুস সাত্তার ও আবদুল মাবুদ। তাঁরা সবাই স্থানীয় বাসিন্দা আবুল হাসেমের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে বৈদ্যুতিক লাইনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র, নগদ টাকা, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, বিদ্যুৎ লাইনের ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে একাধিকবার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ অফিসকে অবহিত করা হলেও তারা কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। কর্তৃপক্ষের অবহেলা ও উদাসীনতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

তবে এই অভিযোগ অস্বীকার করে পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্ণফুলীর ডিজিএম মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, “আমাদের বিদ্যুতের লাইনে কোনো ত্রুটি ছিল না। ঘরের অভ্যন্তরীণ বৈদ্যুতিক সংযোগে সমস্যা থাকলে সে বিষয়ে আমাদের কিছু করার থাকে না।”

জুলধা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহাবউদ্দিন বলেন, ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে পরিবারগুলোর ঘরবাড়ি ও আসবাবপত্র পুড়ে তারা নিঃস্ব হয়ে পড়েছে। বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান। পরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

জেএইচআর

Link copied!