ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মাদারীপুরে পশুর হাটে নিরাপত্তা জোরদার: মাঠে র‍্যাব

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

মে ২৩, ২০২৬, ০৭:১২ পিএম

মাদারীপুরে পশুর হাটে নিরাপত্তা জোরদার: মাঠে র‍্যাব

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদারীপুরের পশুর হাটগুলোতে ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে হাটগুলোতে র‍্যাবের টহল ও নজরদারি ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।

শনিবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শত বছরের ঐতিহ্যবাহী পশুর হাট পরিদর্শন করেন র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন। 

পরিদর্শনকালে তিনি হাটে আসা দূর-দূরান্তের ক্রেতা ও বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলেন এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি হাটে স্থাপিত জাল টাকা শনাক্তকরণ বুথ পরিদর্শন করেন এবং মেশিনে বিভিন্ন নোট পরীক্ষা করে দেখেন।

র‍্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার মীর মনির হোসেন বলেন, “জাল নোট ব্যবসায়ী, পকেটমার, ছিনতাইকারী, মলম পার্টি ও অজ্ঞান পার্টিসহ যেকোনো ধরনের কুচক্রী মহলের অপতৎপরতা রুখতে র‍্যাবের এই বিশেষ অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

র‍্যাব কমান্ডার আরও জানান, হাটে আসা ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে কেনাবেচা করতে পারেন এবং কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেদিকে সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। পশুর হাটে যেকোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি এবং মহাসড়ক ও ফিডার রোডগুলোতে চাঁদাবাজি বা নৈরাজ্য ঠেকাতে র‍্যাব-৮ এর সদস্যরা ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছেন।

ঐতিহ্যবাহী টেকেরহাট গরুর হাটে আসা কয়েকজন বিক্রেতা জানান, হাটে র‍্যাবের সার্বক্ষণিক টহল ও সক্রিয় উপস্থিতির কারণে তাঁরা বেশ নিরাপদ বোধ করছেন। জাল টাকা ও অজ্ঞান পার্টির ভয় ছাড়াই তাঁরা স্বাচ্ছন্দ্যে পশু বেচাকেনা করতে পারছেন।

জেএইচআর

Link copied!