ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশজুড়ে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৩:২১ পিএম

দেশজুড়ে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন

দেশব্যাপী শিশু ও নারীর প্রতি সহিংসতা বন্ধ, হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দ্রুত বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবিতে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার বেলা ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে কলাপাড়া উদিচি শিল্পী গোষ্ঠী, মানিকমেলা খেলাঘর আসর, নাগরিক উদ্যোগ ও মহিলা ক্লাব।

এ সময় বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ক্লাবের সভাপতি নমিতা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোতালেব মোল্লা, মানিকমেলা খেলাঘরের সভাপতি মনোয়ারা বেগম, পটুয়াখালী জেলা সমাজতান্ত্রিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সবুজ, চম্পাপুরের সদ্য ধর্ষিতার বোন সোহাগী প্রমুখ।

বক্তারা বলেন, সদ্য ধর্ষিত ও হত্যার শিকার শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও হত্যা মহামারি আকার ধারণ করেছে। ধর্ষকের লোলুপ দৃষ্টি থেকে ছোট শিশু, বয়স্ক, বিধবা, ছেলে শিশু এমনকি রাস্তায় থাকা অসহায় মানুষও রেহাই পাচ্ছে না।

এ অবস্থায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। তারা আরও বলেন, বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ থামানো কঠিন হয়ে পড়বে। এ ক্ষেত্রে প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। অন্যথায় জনসাধারণ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার।

এএন

Link copied!