ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জয়নাল আবদিন

অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মে ২৪, ২০২৬, ০৪:৪৬ পিএম

অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না

ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবদিন বলেছেন, অপরাধ দেখলে কখনো চুপ করে থাকবেন না, প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করতে না পারলে একসময় আপনার ওপরও নির্যাতন নেমে আসতে পারে। বিশেষ করে মাদক কারবারি, চোর ও ছিনতাইকারীদের কোনো ছাড় দেবেন না। তাদের যেখানে পাবেন আটক করে পুলিশের হাতে তুলে দেবেন।

রোববার সকালে ফেনী সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ফেনী মডেল থানার ওসি গাজী মোহাম্মদ ফৌজুল আজিম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সহসভাপতি তপন কুমার কর, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, সদর উপজেলা জামায়াতের আমির নাদেরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, সমবায় কর্মকর্তা মো. ইকবাল হোসেন ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন প্রমুখ।

জয়নাল আবদিন বলেন, বর্তমানে ফেনীর সীমান্ত এলাকায় ট্রাকে ট্রাকে মাদক আসছে। এসব মাদক ফেনী ও আশপাশের এলাকায় বিক্রি হচ্ছে। আমাদের সন্তানদের ভালো রাখতে হলে সবাইকে মাদক প্রতিরোধে কাজ করতে হবে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সবার সামনে ফেনী পৌর কবরস্থান সংলগ্ন বর্জ্য শোধনাগারের মালামাল ডাকাতি হয়েছে, ধর্মপুরের গিল্লাবাড়িয়ায় স্কেভেটর দিয়ে মাটি লুট হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এসব অপরাধের প্রতিকারে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।

সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়।

এএন

Link copied!