ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিলি স্থলবন্দরে ৭ দিনের আমদানি-রপ্তানি বন্ধ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি 

মে ২৫, ২০২৬, ০৩:৩৬ পিএম

হিলি স্থলবন্দরে ৭ দিনের আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

সোমবার দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম জানান, ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে ভারতীয় ব্যবসায়ীদেরও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

তিনি আরও জানান, এ সময় বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বর্তমানে শুক্রবার ছাড়া সপ্তাহের ছয়দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দরের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। চেকপোস্ট সপ্তাহের সাত দিনই খোলা থাকবে।

অন্যদিকে হিলি স্থল কাস্টমস স্টেশনের উপ-কমিশনার সন্তোষ সরেন জানান, সরকারি ছুটি ব্যতীত কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। ব্যবসায়ীরা শুল্ক ও কর পরিশোধ করে পণ্য খালাস করতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্বশীলভাবে কাজ করছেন।

বন্দরসংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শেষে ১ জুন থেকে কার্যক্রম পুনরায় শুরু হলে হিলি স্থলবন্দর আবারও স্বাভাবিক কর্মচাঞ্চল্যে ফিরে আসবে।

এম জি

Link copied!