ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমোহনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৪:০৮ পিএম

লালমোহনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

ভোলার লালমোহনের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর উদ্যোগে মেধা, সর্বোচ্চ উপস্থিতি এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লালমোহন ইসলামিক মডেল মাদ্রাসা ও লালমোহন মডেল একাডেমীর পরিচালক অধ্যাপক আব্দুস জাহের সভাপতিত্ব করেন। লালমোহন মডেল একাডেমীর প্রধান শিক্ষক আজিম উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল হক, লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন, লালমোহন প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী এবং ইসলামী সমাজকল্যাণ পরিষদের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মালেক প্রমুখ।

বক্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা প্রয়োজন। এতে তাদের মেধার বিকাশ ঘটে এবং তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠে। অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি যথাযথ নজর রাখা এবং তারা কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে ও কীভাবে সময় কাটাচ্ছে-এসব বিষয়ে সতর্ক থাকা।

উল্লেখ্য, গত ৩ দিনব্যাপী (২১, ২৩ ও ২৪ মে) প্লে গ্রুপ থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কোরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, উপস্থিত বক্তৃতা, সাধারণ জ্ঞান, রচনা প্রতিযোগিতা, ছড়া ও কবিতা আবৃত্তি, সুন্দর হস্তাক্ষর, অঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এম জি

Link copied!