ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মে ২৫, ২০২৬, ০৫:২০ পিএম

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আফরোজা পারভীন।

সোমবার দুপুরে তিনি বাস টার্মিনাল, ফেরি ও লঞ্চঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করা এবং ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রাখতে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক যাত্রীসেবার মান উন্নয়ন ও ঘাটের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। বিশেষ করে টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, মো. তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এবং নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।

জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘাটে সাধারণ যাত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি দায়িত্বরত সকলকে সর্বদা সতর্ক থাকার নির্দেশ দেন, যাতে যেকোনো প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তিনি আরও নির্দেশনা দেন, যাত্রীদের সুবিধার্থে প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা সম্বলিত পোস্টার ঝুলিয়ে রাখতে হবে। পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বেশি বেশি প্রচার করবেন, যাতে যাত্রীরা বাস থেকে নেমে সরাসরি ফেরিতে উঠতে পারেন এবং প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখেন।

এম জি

Link copied!