ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ২৫, ২০২৬, ০৬:০৫ পিএম

রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নতাকর্মীকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করলেন প্রশাসক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে অনুদানের অর্থ তুলে দেন রাসিকের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

রাসিকের ১ হাজার ২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৬১ লাখ ৮৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে রাজশাহীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার প্রদান একটি মানবিক উদ্যোগ। এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সম্মান, ভালোবাসা ও তাদের পরিশ্রমের স্বীকৃতি। এই উপহার তাদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে এবং কাজে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি ইতোমধ্যে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ, কৃষি ঋণ মওকুফ, খাল পুনঃখনন, ইমাম ও মোয়াজ্জেমদের সম্মানী ভাতা প্রদানসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, তা বাস্তবায়ন করেন।

রাসিক প্রশাসক আরও বলেন, কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রাজশাহী মহানগরীতে ৬ থেকে ৮ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঈদের দিন তিনি নিজে মাঠে থেকে কার্যক্রম তদারকি করবেন।

তিনি জানান, ঈদুল আযহা নির্বিঘ্নে উদযাপন, দ্রুত বর্জ্য অপসারণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথমবারের মতো কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার জন্য পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। পাশাপাশি পশুর চামড়া সংরক্ষণে মাদ্রাসা ও এতিমখানায় লবণ সরবরাহ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

ঈদ উপহার পেয়ে পরিচ্ছন্নতাকর্মীরা আনন্দ প্রকাশ করেন।

সোনালী, ছাবেরা ও কহিনুর বেওয়া বলেন, “ঈদ উপহার পেয়ে আমরা অনেক খুশি। এই টাকা দিয়ে পরিবারের ঈদের বাজার করা ও সন্তানদের জন্য পোশাক কিনতে পারব।”

রুমন আলী বলেন, “ঈদের আগে এই উপহার পেয়ে আমাদের পরিবারের আনন্দ বেড়ে গেছে।”

হাশেম আলী বলেন, “১৫ বছর চাকরি জীবনে এবারই প্রথম এভাবে ঈদ উপহার পেলাম। এটি আমাদের জন্য অনেক বড় সহায়তা।”

মো. সাইফুল ইসলাম বলেন, “এই সহায়তা শুধু অর্থ নয়, আমাদের কাজের স্বীকৃতি। এটি আমাদের আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, জয়নাল আবেদীন শিবলী, মুক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

এম জি

Link copied!