ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
কায়সার কামাল

দুর্নীতি আমাকে স্পর্শ করবে না

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

মে ২৯, ২০২৬, ১০:০৪ পিএম

দুর্নীতি আমাকে স্পর্শ করবে না

যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকব, কথা দিচ্ছি, দুর্নীতি আমাকে স্পর্শ করবে না। শুক্রবার বিকেলে নেত্রকোণার কলমাকান্দায় আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত সাবেক শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এসব কথা বলেন।

এ সময় তিনি এলাকার মাদক, দুর্নীতি ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবৈধভাবে উপার্জিত অর্থে যতই সম্পদ গড়ুন না কেন, দিনশেষে আমাদের সবার ঠিকানা সাড়ে তিন হাত মাটি।” তিনি সততা ও ন্যায়ের পথে থেকে আধুনিক ও সুশাসিত দেশ গড়ার প্রত্যয়ে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শিক্ষক মাওলানা মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক (১) মো. আকরাম এবং কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হাবিবুর রহমান, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসেম এবং জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মো. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংবর্ধিত সাবেক শিক্ষার্থীদের হাতে একে একে সম্মাননা স্মারক তুলে দেন।

জেএইচআর

Link copied!