ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অডিও বিতর্কে কলমাকান্দা থানার ওসিকে প্রত্যাহার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩১, ২০২৬, ০৩:৩৯ পিএম

অডিও বিতর্কে কলমাকান্দা থানার ওসিকে প্রত্যাহার

নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেমকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশের কাজ নিয়ে তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সত্যতা যাচাইয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে পুলিশ প্রশাসন।

রোববার তাকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানিয়েছে, অডিওটি ছড়িয়ে পড়ার পরপরই প্রশাসনিক পদক্ষেপ হিসেবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ভাইরাল হওয়া রেকর্ডে শোনা যায়, থানার পুলিশ সদস্যদের উদ্দেশে ওসি আবুল হাশেম কথিতভাবে বলেন, পুলিশের কাজকে তিনি এক ধরনের “ব্যবসা” হিসেবে উল্লেখ করেন এবং সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে কাজ করার কথা বলেন। সেখানে অভিযোগের বিপরীতে অর্থ লেনদেনের ইঙ্গিতপূর্ণ মন্তব্যও রয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি তিনি কর্মীদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করার কথাও বলেন।

তবে এসব বক্তব্যের সত্যতা অস্বীকার করেছেন ওসি আবুল হাশেম। তিনি দাবি করেন, অডিওতে যে কণ্ঠ শোনা যাচ্ছে তা তার নয়। কীভাবে এই রেকর্ড তার নামে ছড়ানো হলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না বলেও জানান।

এ ঘটনায় নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। অভিযোগ প্রকাশের সঙ্গে সঙ্গেই ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এম জি

Link copied!