ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বারহাট্টায় মাদরাসার পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ১, ২০২৬, ০৩:৩৯ পিএম

বারহাট্টায় মাদরাসার পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার বারহাট্টা উপজেলা শহরে একটি হাফিজিয়া মাদরাসার পুকুর থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলা শহরের স্টেশনের পূর্ব পাশে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বৃ-কালিকা এলাকার একটি হাফিজিয়া মাদরাসার পুকুরে নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

পরে তারা বিষয়টি পুলিশকে জানালে বারহাট্টা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় নবজাতকটির মরদেহ পুকুরে ফেলে রেখে যাওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, নবজাতকটির মরদেহ ফুলে গিয়ে পচন ধরেছে। দুই-একদিন আগে হয়তো কেউ রাতের আঁধারে নবজাতকটিকে পুকুরে ফেলে রেখে গেছে। তদন্ত করে এই ঘটনার রহস্য উদ্ঘাটন এবং যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বিষয়টি নিশ্চিত করে জানান, নবজাতকের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা হবে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

জেএইচআর

Link copied!