ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ৩, ২০২৬, ১১:৪৯ এএম

ফেনীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রকৌশলী নিহত

ফেনীর দাগনভূঞা উপজেলার বাংলাবাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জুনায়েদ কায়সার সৌরভ (৩৯) নামের এক সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম দুর্ঘটনায় জুনায়েদ কাওছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার দাসপাড়া রোডের মাথায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।

নিহত জুনায়েদ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখিল গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি ২০২০ সালের ১৫ অক্টোবর দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের খাবার শেষে নিজ বাসা থেকে মোটরসাইকেল করে পৌর কার্যালয়ের দিকে রওনা হন জুনায়েদ কায়সার সৌরভ। দাসপাড়া রোডের মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী ‘বসুরহাট এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দাগনভূঞা থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌসী বেগম জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএন

Link copied!