দিনাজপুর প্রতিনিধি
জুন ৩, ২০২৬, ০২:৩১ পিএম
দিনাজপুর জেলা দলের সাবেক সফল ও কৃতি ফুটবলার সিদ্দিকুর রব মুক্তির সুচিকিৎসার ব্যয়ভার বহনে পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহায়তার অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ সহায়তায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এবং প্রতিমন্ত্রী আমিনুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এ অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপির সার্বিক তত্ত্বাবধানে এই অনুদান হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আসলাম আলী, দিনাজপুর সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক ফুটবলার আবু তাহের আবু, খোকন, রানা, ওয়াসি, লিটু, ইকবাল, বোম্বাই, শামীমসহ আরও অনেকে।
এএন