ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৩:৫০ পিএম

বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

‘নিজের আঙিনা নিজে পরিষ্কার রাখি, সুন্দর ও সুস্থ বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে সপ্তাহব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শুক্রবার সকালে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে শহরের একটি গুরুত্বপূর্ণ পুকুর পরিষ্কারের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পুকুরটি স্থানীয়ভাবে ‘হুজুরের বাড়ির পাশের পুকুর’ নামে পরিচিত। পৌর এলাকার কেন্দ্রে অবস্থিত হওয়ায় এটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। তাই পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পরিবেশ দূষণ রোধে সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা জরুরি। নিজেদের আঙিনা পরিষ্কার রাখার দায়িত্ব সবার। পর্যায়ক্রমে জেলা পরিষদের আওতাধীন সব পুকুর পরিষ্কার ও সংস্কার করা হবে।

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলা পরিষদ প্রশাসককে ধন্যবাদ জানান। তারা বলেন, পুকুরটি পরিষ্কার হলে প্রায় এক হাজার পরিবার উপকৃত হবে।

উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হওয়া এই সপ্তাহব্যাপী অভিযানের আওতায় পিরোজপুর জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মোট ১১২টি পুকুর পর্যায়ক্রমে পরিষ্কার ও সংস্কার করা হবে।

এম জি

Link copied!