ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

কাউনিয়া ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেন অবমুক্ত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জুন ৫, ২০২৬, ০৩:৫৮ পিএম

কাউনিয়া ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেন অবমুক্ত

দীর্ঘ আলোচনা-সমালোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আকমল হোসেনকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে।

গত ১ জুন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে আকমল হোসেনকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়। ওই আদেশে তাকে ৩ জুন বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কাউনিয়া কার্যালয়েই কর্মরত ছিলেন বলে জানা যায়। এ নিয়ে প্রশাসনিক মহল ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়। স্থানীয় ও অফিস সূত্রে অভিযোগ ওঠে, একটি প্রভাবশালী মহলের তদবিরে বদলির আদেশ কার্যকর করা হয়নি।

পরবর্তীতে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকৃষ্ট হয়। এরপর উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৃহস্পতিবার রাতে আকমল হোসেনকে অবমুক্ত করে।

অবমুক্তির পর তিনি মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে সাড়া মেলেনি। তবে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল সূত্র রিলিজের বিষয়টি নিশ্চিত করেছে।

এম জি
 

Link copied!