ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার হাইকোর্টের জামিন স্থগিত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৯:৪২ পিএম

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার হাইকোর্টের জামিন স্থগিত

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা বিভিন্ন মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন আদালত এ আদেশ দেন। একই সঙ্গে জামিন বিষয়ে জারি করা রুল হাইকোর্ট বিভাগে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে ১১ মে হাইকোর্ট তাদের জামিন দেন। ওই আদেশে ফারজানা রুপাকে ৬টি মামলায় এবং শাকিল আহমেদকে ৫টি মামলায় জামিন দেওয়া হয়েছিল। তবে একটি করে মামলায় রুল জারি করে বিষয়টি বিচারাধীন রাখা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ আগস্ট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়। পরদিন বিভিন্ন হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে একাধিক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

এম জি
 

Link copied!