ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ১০:২৫ এএম

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কক্সবাজার সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে কক্সবাজারে যান তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। এর আগে তিনি সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সফরকালে কক্সবাজার ও চকরিয়ায় একাধিক উন্নয়ন ও পরিবেশভিত্তিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তিনি চকরিয়ার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়া বাস টার্মিনাল এলাকায় স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার পাশাপাশি সন্ধ্যায় একটি সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া কক্সবাজারের গুরুত্বপূর্ণ মেরিন ড্রাইভ সড়ক পরিদর্শনেরও কর্মসূচি রয়েছে তার। দীর্ঘদিনের প্রত্যাশিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী নতুন উপজেলা প্রতিষ্ঠার লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলেও জানা গেছে।

সব কর্মসূচি শেষে রাতেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর এই সফরকে কক্সবাজার অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এএন

Link copied!