ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাপারে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০২:৪৩ এএম

আদ্-দ্বীন হাসপাতালের ব্যাপারে সিদ্ধান্ত অপরিবর্তিত থাকবে

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের শিশুমৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ নির্ধারণ করে শিশুদের পরিবারকে প্রদান করবে। এ বিষয়ে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।

সোমবার নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিশুমৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালকে শোকজের জবাব দিতে আরও দুই দিন সময় দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার কোনো অবস্থাতেই পিছপা হবে না।

এছাড়া তিনি দাবি করেন, বাংলাদেশের ওষুধ বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে। দেশীয় উৎপাদকরা ভ্যাকসিন উৎপাদনে সক্ষম হলে এই রপ্তানি আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

‘হামের এন্টিবডি তৈরি হতে ২০ জুন পর্যন্ত সময় লাগবে’-যোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

এম জি

Link copied!