মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
জুন ১৪, ২০২৬, ০৩:০৪ পিএম
চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের অনুষ্ঠানে লাইটিং সামগ্রী নিয়ে যাওয়ার পথে মহাসড়কে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় মোহাম্মদ সাকিল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিল জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বারইয়ারহাট থেকে জোরারগঞ্জের একটি বিয়ের অনুষ্ঠানের লাইটিং সামগ্রী নিয়ে ট্রাক্টরে করে যাচ্ছিলেন সাকিল। পথে আরশিনগর ফিউচার পার্ক এলাকায় পৌঁছালে চলন্ত ট্রাক্টরের একটি চাকা খুলে যায়। এতে সাকিল ট্রাক্টর থেকে ছিটকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জেএইচআর