ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৪:২৪ পিএম

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর জামিন 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আপাতত মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী কাজী আহসান হাবিব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ২০২৫ সালের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে নিম্ন আদালতে জামিন না পেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৬ জুন বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্পে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে দুদক মামলা করে। এতে সাবেক প্রকৌশলী ও ঠিকাদারসহ মোট পাঁচজনকে আসামি করা হয়।

আসামিদের বিরুদ্ধে শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ আনা হয়েছে।

এম জি
 

Link copied!