ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:২১ পিএম

কুড়িগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

রোববার দিনব্যাপী শহরের পৌর টাউন হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এবং ইইএসএস ও এসইডিপি-এর সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই আয়োজনে কুড়িগ্রাম জেলার নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রজেক্ট ও বিজ্ঞানভিত্তিক ধারণা উপস্থাপন করেন। উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই জেলা স্তরের প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পায়। তাঁদের প্রযুক্তিগত প্রদর্শনী উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের বেশ দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা দেশের উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার আগামী প্রজন্মকে আরও দক্ষ করে তুলবে। প্রদর্শনী শেষে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!