ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬
ডিএসসিসি

নির্ধারিত সময়ের পর শপিংমল খোলা রাখলে ব্যবস্থা নেওয়া হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৪:৪৫ পিএম

নির্ধারিত সময়ের পর শপিংমল খোলা রাখলে ব্যবস্থা নেওয়া হবে

নির্ধারিত সময়ের পর শপিংমল, মার্কেট ও দোকান খোলা রাখলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বস্তরের ব্যবসায়ীদের দাবি ও ক্রেতাদের সুবিধার্থে নতুন সিদ্ধান্ত অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

ডিএসসিসি আরও জানায়, এই সময়সূচি কঠোরভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে দোকান ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানানো হয়।

এম জি

Link copied!