ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

পাকুন্দিয়ায় সিএনজি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:৫৬ পিএম

পাকুন্দিয়ায় সিএনজি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় রুবেল মিয়া (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার বেলা ১টার দিকে উপজেলার গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর শ্মশানঘাট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের কাহেৎধান্দুল গ্রামের খুরশিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সৌদি প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেড় মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রুবেল। আজ বেলা সাড়ে ১১টার দিকে আরেক প্রবাসী বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাহাদিয়া থেকে বাড়িতে ফিরছিলেন তিনি। পথে অন্য একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চাকা পিছলে পাকা রাস্তায় পড়ে যান রুবেল। এই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী সিএনজিচালিত অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান রুবেল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেএইচআর

Link copied!