ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মাদারীপুর জেলা হাসপাতালে আইসিইউ চালু

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:৪০ পিএম

মাদারীপুর জেলা হাসপাতালে আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ১০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।

রোববার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী শাখাওয়াত হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিটের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল এবং আরএমও ডা. অখিল সরকার। হাসপাতাল সূত্র জানায়, ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে আইসিইউর যন্ত্রপাতি কেনা হয়েছিল অনেক আগেই। ২০২৩ সালে একবার উদ্বোধন করা হলেও জনবল সংকটে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

এতদিন মুমূর্ষু রোগীদের ঢাকা বা ফরিদপুরে পাঠানোর পথে অনেক রোগীর মৃত্যু হতো। আইসিইউ চালুর দাবিতে জেলাবাসী দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া জানান, প্রাথমিক পর্যায়ে হামে আক্রান্ত শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে এই সেবা দেওয়া হবে। পরে সব ধরনের মুমূর্ষু রোগীরা এই সুবিধা পাবেন।

তিনি আরও উল্লেখ করেন, ২৫০ শয্যার আধুনিক ভবন ও যন্ত্রপাতি থাকলেও হাসপাতালটি বর্তমানে চলছে মাত্র ১০০ শয্যার জনবল দিয়ে। পূর্ণাঙ্গ জনবল নিয়োগের বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। ঘরের কাছে উন্নত এই চিকিৎসা সেবা চালু হওয়ায় মাদারীপুরের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে এটি যেন জনবল সংকটে আবারও বন্ধ না হয়ে যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

জেএইচআর

Link copied!