ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:০৬ পিএম

গাজীপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে জেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রোববার গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান। আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, একেকটি প্রজেক্ট নিয়ে একেকটি মেলার আয়োজন করা সম্ভব। পৃথিবীর অনেক বিখ্যাত প্রতিষ্ঠান একটি উদ্ভাবনী আইডিয়া থেকেই গড়ে উঠেছে। উদ্ভাবনের মূল লক্ষ্য মানুষের সময় বাঁচানো এবং জীবনকে সহজ করা। মানুষের কল্যাণে সময় ও মেধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই উদ্ভাবনের উদ্দেশ্য।

মেলায় প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে খাটকরা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ এবং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া যৌথভাবে প্রথম স্থান অর্জন করে। এছাড়া আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল, কালিয়াকৈর দ্বিতীয় এবং স্বপ্নছোঁয়া উচ্চ বিদ্যালয়, শ্রীপুর তৃতীয় স্থান লাভ করে। প্রধান অতিথি মেলা পরিদর্শনের সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের এডুকেশন এক্সিলেন্স সাপোর্ট সিস্টেম (EESS) ও আইইডিপি এই কর্মসূচির আয়োজন করে। এর বাস্তবায়নে সহযোগিতা করে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস।

জেএইচআর

Link copied!