ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাঘাটায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:১৭ পিএম

সাঘাটায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ৮০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল খালেক (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উল্লা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খালেক ফুলছড়ি উপজেলার বাউশ গ্রামের আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উল্লা বাজার সংলগ্ন বিপুলের ফার্নিচারের দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালানো হয়। সেখানে কয়েকজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে পুলিশ এগোলে তাঁরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে আব্দুল খালেককে আটক করা হয়।

পরে খালেকের দেহ ও তাঁর কাছে থাকা একটি ল্যাপটপ ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খালেক বিক্রির উদ্দেশ্যে এই গাঁজা নিজের কাছে রাখার কথা স্বীকার করেছেন।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সাঘাটা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জেএইচআর

Link copied!