ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

তালতলীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

তালতলী (বরগুনা) প্রতিনিধি

তালতলী (বরগুনা) প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৩:১১ পিএম

তালতলীতে পুলিশ সদস্যের আত্মহত্যা

বরগুনার তালতলীতে মো. ফারুক হোসেন (৫২) নামের এক পুলিশ কনস্টেবল চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত ফারুক হোসেন ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের রতন আলী গাজীর ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফারুক হোসেন শনিবার রাতের ডিউটি শেষ করে সকালে পুলিশ ব্যারাকে ফেরেন। এরপর সকালের কোনো এক সময়ে তিনি গ্যাসের ট্যাবলেট সেবন করেন। পরে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে সহকর্মীরা তাঁকে অসুস্থ অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকটি চিরকুট উদ্ধার করেছে। এর একটিতে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজের ইচ্ছায় মৃত্যু মেনে নিচ্ছি, অযথা কাউকে হয়রানি না করা হয়। আর আমার অনুরোধ, বাড়ির কাছে দয়া করে জানাবেন যে, সে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছে। আমার লাশ যেন পুরানো বাড়িতে দাফন করা হয়। স্ত্রীকে আগে জানালে সে মারা যাবে।” চিরকুটে ভাই ও জামাতার মুঠোফোন নম্বরও লিখে গেছেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাইয়েদী হাসান সোহাগ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করেছেন। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ বলেন, রাতের ডিউটি শেষ করে সকালে তিনি আত্মহত্যা করেছেন। কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে পরিবারের সদস্যদের উদ্দেশে বিভিন্ন অনুরোধের কথা লেখা রয়েছে। তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!