ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ১৪, ২০২৬, ০৫:০১ পিএম

গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা

গাজীপুরকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে গাজীপুর সিটি করপোরেশন। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় এই অভিযানের উদ্বোধন করা হয়।

গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রশাসক মো. শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির নিম ও শোভনবর্ধক ফুলগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি টেকসই নগরী গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে জনপদকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাজীপুরকে শুধু শিল্পনগরী নয়, বরং একটি ‘ক্লিন ও গ্রিন’ শহর হিসেবে গড়ে তুলতে চায় সিটি করপোরেশন। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বনায়ন কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে শুধু গাছ লাগানো নয়, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করাই মূল লক্ষ্য। এই সরকারি উদ্যোগের পাশাপাশি তিনি সাধারণ মানুষকেও নিজ নিজ জায়গায় বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম জানান, পর্যায়ক্রমে নগরীর গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়কের পাশ, শিক্ষা প্রতিষ্ঠান ও খালি জায়গাগুলোতে দেশীয় প্রজাতির গাছ রোপণ করা হবে। নগরজুড়ে মোট ৫০ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোন ও ওয়ার্ড পর্যায়ে এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে, যাতে গাজীপুরের পরিবেশগত মান উন্নয়ন এবং সবুজায়ন নিশ্চিত করা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাসিকের প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ সানিউল কাদের, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল-মামুনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেএইচআর

Link copied!