ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

সাতসকালে ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

সাতসকালে ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রাজধানীর তেজগাঁও এলাকায় ভোরের আলো ফুটতেই আওয়ামী লীগের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডে দলটির কিছু নেতাকর্মী জড়ো হয়ে এই মিছিলে অংশ নেন।

প্রত্যক্ষদর্শী শফিকুর রহমান গণমাধ্যমকে জানান, সকাল ৭টার পরপরই আওয়ামী লীগের নেতাকর্মীরা লিংক রোডে আকস্মিকভাবে জড়ো হতে থাকেন এবং ব্যানার নিয়ে মিছিল শুরু করেন।

অবশ্য এই মিছিল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করার খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে ৭টার দিকে একটি মিছিলের তথ্য পাওয়া গেছে। তবে কারা এই মিছিলের আয়োজক ছিল, তা সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে।

এর আগে গতকাল শনিবার (১৩ জুন) সকালেও রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরবর্তীতে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

জেএইচআর

Link copied!