ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নেত্রকোণায় মাদকবিরোধী মেন্টর প্রশিক্ষক তৈরির কর্মশালা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

জুন ১৬, ২০২৬, ০৩:৩৭ পিএম

নেত্রকোণায় মাদকবিরোধী মেন্টর প্রশিক্ষক তৈরির কর্মশালা অনুষ্ঠিত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের কর্মপরিকল্পনার অংশ হিসেবে নেত্রকোণায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেন্টর প্রশিক্ষক তৈরির দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপী এই প্রশিক্ষণে নেত্রকোণা জেলার ১০টি উপজেলার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোণার সহকারী পরিচালক মো: নাজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর কবীর আহাম্মদ।

বিশেষ অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণার (গণশিক্ষা) কর্মকর্তা এ.কে.এম. মুক্তাছিমবিল্লাহ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা, তরুণ সমাজের ওপর মাদকের ভয়াবহতা রোধে শিক্ষক-শিক্ষিকাদের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত সচেতন করতে হবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মাদকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে এই সমস্যা সমাধানে গণসচেতনতা এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়ার উদাত্ত আহ্বান জানান তাঁরা।

জেএইচআর

Link copied!