ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দিনাজপুর পৌরসভার সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৪:৪১ পিএম

দিনাজপুর পৌরসভার সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দিনাজপুর পৌরসভার নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পৌরসভার ফাতে উল আলম হলরুমে এই সভা সম্পন্ন হয়। সভায় আগামী ২০২৬-২০২৭ অর্থ বছরের খসড়া বাজেট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর পৌরসভার প্রশাসক রিয়াজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, পৌরসভার নাগরিক সেবা, পয়োনিষ্কাশন ব্যবস্থা, ড্রেন, কালভার্ট, রাস্তাঘাট ও সড়ক বাতিসহ সব ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত করা হবে। পৌরসভার বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে তা নিরসনের মাধ্যমে পৌরবাসীর শতভাগ সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সভায় অন্যদের মধ্যে সিভিল সার্জন প্রতিনিধি ডা. হোসেন মোহাম্মদ নাহিদ, পৌর নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হালিম, জেলা শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোরশেদ আলী খান উপস্থিত ছিলেন।

এছাড়াও সহকারী প্রকৌশলী মীর তোফাজ্জল হোসেন, প্রধান সহকারী মজিবর রহমান, বিএনপি নেতা খালেকুজ্জামান বাবু, মনজুর মুর্শেদ সুমন, সাংবাদিক ফারুক হোসেন ও মাহবুবুল হক খানসহ শহর সমন্বয় কমিটির সব সদস্যবৃন্দ সভায় অংশ নেন এবং পৌরসভার উন্নয়নে বিভিন্ন মতামত তুলে ধরেন।

জেএইচআর

Link copied!