স্পোর্টস ডেস্ক
জুন ১৬, ২০২৬, ০৪:২৭ পিএম
একের পর এক চোট ও মাঠের বাইরের নানা দুঃসংবাদের মাঝে এবার নিজের কোটি কোটি ভক্তদের একটি বড় সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র।
একটি জমকালো পারিবারিক আয়োজনের মাধ্যমে তারা প্রকাশ্যেই নিশ্চিত করেছেন, তাদের ঘরে আসতে চলেছে একটি নতুন কন্যাশিশু। এর মধ্য দিয়ে ফুটবল তারকা নেইমার পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন।
টানা ইনজুরির কারণে খেলার মাঠে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও, ব্যক্তিগত জীবনে সন্তান জন্মদানে হেক্সা মিশনের দ্বারপ্রান্তে চলে গেছেন নেইমার জুনিয়র। ভক্তদের আশা এই সুখবরের পর আরেকটি সুখবর আসলেই প্রিয় তারকার পারিবারিক হেক্সা মিশন পরিপূর্ণ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে মাঠের সাফল্যের চেয়ে এবার তার পারিবারিক জীবনই বেশি আলোচনায় এসেছে।
চলতি ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর ব্রাজিলের ভক্তরা গভীর আশা করেছিলেন, তাদের প্রিয় তারকা ফরোয়ার্ড নেইমারকে আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা যাবে।
তবে কাঙ্ক্ষিত সেই অপেক্ষা দিন দিন আরও দীর্ঘায়িত হওয়ায় চরম হতাশায় ডুবে ছিলেন ভক্তরা, যার মাঝে এই পারিবারিক খবরটি তাদের কিছুটা হলেও স্বস্তি ও আনন্দ বয়ে এনেছে।
সান্তোসে খেলার সময় পাওয়া গ্রেড-টু কাফ ইনজুরির কারণে চলমান বিশ্বকাপের পুরো গ্রুপ পর্ব থেকেই দুর্ভাগ্যজনকভাবে ছিটকে গেছেন নেইমার।
ব্রাজিল দলের প্রধান মেডিকেল স্টাফরা তার পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন এবং নকআউট পর্বের আগে মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে কোনোভাবেই না খেলানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।
চিকিৎসকদের মূল লক্ষ্য হলো, নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য নেইমারকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট করে তোলা।
বর্তমানে মাঠের বাইরে থাকা নেইমার নিয়মিত ফিজিওথেরাপি ও নিবিড় ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে নিজের পুনর্বাসন প্রক্রিয়া জোরদারে চালিয়ে যাচ্ছেন।
এএন