ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবি অধ্যাপক ড. বাছেত মিয়া

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুন ১৬, ২০২৬, ০৪:৪৫ পিএম

বিএসপিএসটির সভাপতি নির্বাচিত হলেন গাকৃবি অধ্যাপক ড. বাছেত মিয়া

ফসল উদ্ভিদ বিজ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, শিক্ষক, গবেষক এবং পেশাজীবীদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সাইন্স অ্যান্ড টেকনোলজি’র (বিএসপিএসটি) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক এবং কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো. আব্দুল বাছেত মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

গত ৩ জুন থেকে শুরু হওয়া যথাযথ নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে এই তৃতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও ড. মো. সাজ্জাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নেছার উদ্দিন, প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার, যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. সবিবুল হক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, ড. মোসা. সালমা পারভীন, মো. মোশারফ হোসেন, ড. মীরা রানী দাস, হায়দার ইকবাল খান, ড. মো. শরিফুল ইসলাম, ড. বাবুল আক্তার এবং ড. এ. এফ. এম. শামিম আহসান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, উদ্ভিদ বিজ্ঞান দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষির স্থায়িত্বের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে গবেষণা ও পেশাগত উৎকর্ষতার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। বিশেষ করে তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনা বিকাশ এবং গবেষণার ফলাফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া দেশের একজন প্রখ্যাত ক্রপ বোটানিস্ট ও লেখক। কৃষি শিক্ষা ও গবেষণায় তাঁর রচিত ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’সহ একাধিক গুরুত্বপূর্ণ গ্রন্থ বিশেষ অবদান রেখে চলেছে। মূলত উদ্ভিদ বিজ্ঞানের গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বৈশ্বিক কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বিএসপিএসটি।

জেএইচআর

Link copied!