ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভোলায় লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাকসুদুর রহমান, ভোলা

মাকসুদুর রহমান, ভোলা

জুন ১৬, ২০২৬, ০৩:৪০ পিএম

ভোলায় লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনার ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

ভোলা সদর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যৌথ বাস্তবায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ড. শামীম রহমান।

ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিজেপির সভাপতি মোহাম্মদ আব্দুল জলিল। এ সময় ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনের নানা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে। পাশাপাশি এসব উদ্ভাবন দেশের টেকসই উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তির প্রসারে তরুণ প্রজন্মকে আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এই প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, মৌলভীরহাট কামিল মাদ্রাসা, টবগী মাধ্যমিক বিদ্যালয়, বাংলাবাজার ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এবং ভোলা সদর উপজেলার মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ অধিদপ্তর অংশ নেয়।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং স্থানীয় উদ্ভাবকদের বিভিন্ন প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগের খোঁজখবর নেন। এ সময় অংশগ্রহণকারী তরুণ ও প্রাতিষ্ঠানিক উদ্ভাবকরা তাঁদের উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে উপস্থিত দর্শনার্থীদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জেএইচআর

Link copied!