ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হৃদরোগে আক্রান্ত বাউল শিল্পী মোস্তফা বয়াতি, সহায়তার আকুতি

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

মো. জজ মিয়া, কটিয়াদী (কিশোরগঞ্জ)

জুন ১৬, ২০২৬, ০৫:৫২ পিএম

হৃদরোগে আক্রান্ত বাউল শিল্পী মোস্তফা বয়াতি, সহায়তার আকুতি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এক সময়ের নিয়মিত ও তালিকাভুক্ত বাউল শিল্পী মোস্তফা বয়াতি আজ হৃদরোগে আক্রান্ত হয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। বিটিভির শিল্পী ক্রমিক নম্বর ৯৩৪ হিসেবে দীর্ঘদিন সংগীতাঙ্গনে অবদান রাখা এই গুণী শিল্পী বর্তমানে অসুস্থতা ও অর্থকষ্টের সঙ্গে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছেন।

এক সময় তাঁর সুরেলা কণ্ঠে মুগ্ধ হতো দেশজুড়ে অসংখ্য দর্শক-শ্রোতা। কিন্তু সময়ের পরিক্রমায় সেই শিল্পী আজ চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছেন। দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগতে থাকা মোস্তফা বয়াতির পরিবারও আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে।

তবে প্রতিকূল পরিস্থিতিতেও থেমে নেই তাঁর সংগীতচর্চা। সংগীতের প্রতি গভীর ভালোবাসা এবং জীবিকা নির্বাহের তাগিদে নিজ বাড়িতেই প্রতিষ্ঠা করেছেন ‘মোস্তফা বয়াতি সংগীত একাডেমি’। সেখানে নিয়মিত তরুণ প্রজন্মকে বাউল সংগীতের শিক্ষা দিচ্ছেন তিনি। সকাল-সন্ধ্যা এখনো তাঁর বাড়িতে চলে গানের রেওয়াজ, যেন সংগীতই তাঁর বেঁচে থাকার শক্তি ও অনুপ্রেরণা।

অসুস্থতা ও দারিদ্র্যের সঙ্গে দীর্ঘ সংগ্রামে ক্লান্ত এই শিল্পী এখন চিকিৎসা ব্যয় বহন এবং একাডেমির কার্যক্রম সচল রাখতে সরকারের সহযোগিতা কামনা করছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতার আবেদন জানিয়েছেন।

স্থানীয় সংস্কৃতিকর্মী ও পরিবারের সদস্যদের দাবি, দেশের লোকসংস্কৃতি ও বাউল ঐতিহ্য সংরক্ষণে মোস্তফা বয়াতির মতো গুণী শিল্পীদের পাশে দাঁড়ানো সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, সরকার ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে এই শিল্পীর চিকিৎসা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাঁর প্রতিষ্ঠিত সংগীত একাডেমিটিও টিকে থাকবে।

বাংলার লোকসংস্কৃতির ধারক-বাহক এই শিল্পীর জীবন রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এএন

Link copied!