ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২৬, ০৫:০৫ পিএম

হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ

ঢাকার ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মিজ ফরিদা খানম। এর অংশ হিসেবে মঙ্গলবার তিনি গুলশান ও তেজগাঁও রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন করেন। পরে বৃহৎ করদাতা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কার্যালয়েও যান তিনি৷

ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণে মাঠপর্যায়ে তদারকি জোরদার করতে জেলা প্রশাসক সরাসরি বিভিন্ন রাজস্ব সার্কেলের কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি বকেয়া ভূমি উন্নয়ন কর আদায়ের অগ্রগতি, করদাতাদের সেবা প্রদান এবং সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক মিজ ফরিদা খানম রাজস্ব সার্কেলে আগত সেবা প্রত্যাশীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন। এ সময় বেশ কয়েকজন সেবা প্রত্যাশী ভূমি উন্নয়ন কর পরিশোধ ও নামজারি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কথা তুলে ধরলে জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি জনসেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কর্মকর্তাদের সতর্ক করেন।

জেলা প্রশাসক মিজ ফরিদা খানম বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজস্বের গুরুত্ব অপরিসীম। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। রাজস্ব আদায়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।

তিনি আরও, প্রধান উপদেষ্টার নেতৃত্বে একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন গড়ে তোলার যে প্রচেষ্টা চলছে, তার অংশ হিসেবেই রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল করা হচ্ছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও সরাসরি যোগাযোগের মাধ্যমে এই রাজস্ব আদায় কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

জেএইচআর

Link copied!