ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বুড়িপোতা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর প্রতিনিধি

জুন ১৯, ২০২৬, ০২:১৯ পিএম

বুড়িপোতা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। অনুপ্রবেশে বাধা পেয়ে বর্তমানে ওই ৪ জন ব্যক্তি কাঁটাতারের শূন্যরেখায় অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১১৬-এর ওপারে ৪ জন ব্যক্তিকে দেখতে পান সীমান্তের বাসিন্দারা। সীমান্তের ওপাশে ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। বিএসএফের সহায়তায় ওই ৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করা হচ্ছিল বলে স্থানীয়দের ধারণা। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয় বুড়িপোতা বিওপির বিজিবি সদস্যরা।

এ সময় বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সীমান্ত শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেন। বিজিবি ও গ্রামবাসীদের সম্মিলিত বাধার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়ে যায় এবং ওই ব্যক্তিরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি।

স্থানীয় গ্রামবাসীদের মতে, ঠেলে দেওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত, পুশইনের চেষ্টা ব্যর্থ হলেও ওই ৪ জন এখনো সীমান্তের নোম্যান্সল্যান্ডেই অবস্থান করছেন। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও বাড়তি সতর্কতা জারি রয়েছে।

এএন

Link copied!