ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শরীয়তপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৪:৪৬ পিএম

শরীয়তপুরে ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার হাটুরিয়া বাজারে অবস্থিত নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে বড় ধরনের ক্ষ ক্ষয়ক্ষতি না হলেও কয়েকটি পুরোনো চেয়ার এবং কিছু ব্যানার-ফেস্টুন পুড়ে গেছে। 

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ।

স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীরা ফুটবল খেলা দেখছিলেন। খেলা শেষে সবাই চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের ব্যানার-ফেস্টুন বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। বাজারের পাহারাদার আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কেএম সিদ্দিক আহম্মেদ জানান, স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে ঘটনাটি জেনেছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাঁরা ধারণা করছেন। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ ও দলের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, নলমুড়ি ইউনিয়ন বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পেয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!