ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়ায় গোয়ালন্দে জিহাদকে সংবর্ধনা

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

জুন ২৩, ২০২৬, ০৫:৪৫ পিএম

জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়ায় গোয়ালন্দে জিহাদকে সংবর্ধনা

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত সম্প্রতি অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬-এর ফাইনাল রাউন্ডে রাজবাড়ী জেলা দলের হয়ে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জিহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার ১২ নং চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠান আয়োজন করে কৃতি ফুটবলার জিহাদের এলাকাবাসী। জিহাদ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হুকুম মাতব্বর পাড়া গ্রামের আলী নেওয়াজ মোল্লার মেজো সন্তান মো. আমিনুল ইসলাম মোল্লার ছেলে। জিহাদ গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির উদীয়মান ফুটবলার।

অনুষ্ঠানে আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. শওকত জামান, সাবেক সভাপতি ডা. রাজু হাসান, দৌলতদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ, মো. আমিরুল ইসলাম মোল্লাসহ গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় অতিথিরা জিহাদকে ফুলেল শুভেচ্ছা ও গলায় মালা পরিয়ে বরণ করে নেন।

কৃতি ফুটবলার মো. জিহাদ বলেন, এ অর্জন আমার একার নয়। এ অর্জন রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলার সবার। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন গোয়ালন্দ উপজেলা ও রাজবাড়ী জেলার সুনাম অক্ষুণ্ন রাখতে পারি এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলার সুযোগ পাই। আমার ফুটবলার হয়ে গড়ে উঠতে গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির কোচ ও পরিচালক মো. সাহিদুল ইসলাম বসের ভূমিকা রয়েছে।

উপস্থিত অতিথিরা জিহাদের এমন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তারা আরও বলেন, এমন প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরও সাফল্য বয়ে আনবে।

এএন

Link copied!