ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও সতর্ক অবস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০৫:৪৮ পিএম

কুড়িগ্রামে জেলা বিএনপির বিক্ষোভ ও সতর্ক অবস্থান

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।

মঙ্গলবার সকাল ১১টায় জেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে নেতা-কর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের কলেজ মোড়সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান।

অবস্থান কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে। সাধারণ মানুষের নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে বিএনপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সহিরুজ্জামান সাজু এবং আহ্বায়ক কমিটির সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু উপস্থিত ছিলেন।

এছাড়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মাহাবুবার রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস আলী এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন।

জেএইচআর

Link copied!