ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০৫:৩১ পিএম

ঝালকাঠির বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের উদ্যোগে ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ, থেরাপি ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের পক্ষে বিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে এসব সামগ্রী তুলে দেন আবু তাহের লিটন আকন।

এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মো. আককাস সিকদার, সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান, আইনজীবী মুন্সি রেজাউল হক আজিম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের সহায়তা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়াতে এবং তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এই শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের আরও বেশি এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা। শিক্ষা উপকরণ ও প্রয়োজনীয় সামগ্রী পেয়ে শিক্ষার্থী এবং অভিভাবকেরা আনন্দ প্রকাশ করেছেন এবং এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।

জেএইচআর

Link copied!