ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান কারাগারে

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

জুন ২৩, ২০২৬, ০৫:৪৩ পিএম

ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান কারাগারে

ফেনী আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানকে তিন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, মাওলানা মাহমুদুল হাসান সিআর/এফজিআর ৪২১/২৪, এফজিআর ৪৯৯/২৪ এবং এফজিআর ২৭৪/২৫ নং মামলার এজাহারনামীয় আসামি। এর মধ্যে এফজিআর ৪৯৯/২৪ নং মামলায় তিনি উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন।

আজ জামিনের মেয়াদ শেষে তিনি ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালামত উল্লাহর আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং স্থায়ী জামিনের আবেদন জানান। আদালত দীর্ঘ শুনানি শেষে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন এবং অন্য দুটি মামলাসহ মোট তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জেএইচআর

Link copied!