ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মাদারীপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন

মহসিন তালুকদার, মাদারীপুর

মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ২৩, ২০২৬, ০৫:৫১ পিএম

মাদারীপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।

মাদারীপুর খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। এ ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী ও কৃষকেরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, ফল সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর আগে জেলা প্রশাসকসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত ফল সম্পর্কে খোঁজখবর নেন।

আয়োজকেরা জানান, জাতীয় ফল মেলা-২০২৬ আগামী ২৩ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকেরা তাঁদের উৎপাদিত বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন। ফল উৎপাদনে উদ্বুদ্ধ করা এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

জেএইচআর

Link copied!