ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল প্রবাসীর

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ২৩, ২০২৬, ০৫:১৯ পিএম

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল প্রবাসীর

বন্ধুর বিয়েতে এসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কুয়েত প্রবাসী সোহেল ফকির (২৪)। মঙ্গলবার দুপুর একটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুরের বটতলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

নিহতের ঘনিষ্ঠজন পান্নু মৃধা জানিয়েছেন, খাঞ্জাপুর গ্রামের খলিল হাওলাদারের ছেলে ও সোহেলের বাল্যবন্ধু ফয়সাল হাওলাদারের গত ১৯ জুন বিয়ে সম্পন্ন হয়েছে। ওই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্যই মাত্র ১০ দিন আগে কুয়েত থেকে ছুটিতে দেশে এসেছিলেন সোহেল। প্রায় দেড় বছর পূর্বে ছুটিতে বাড়িতে এসে সোহেল নিজেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, আজ দুপুর একটার দিকে সোহেল মোটরসাইকেল পার্কিং করে বটতলা এলাকার মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী বেপরোয়া গতির ‘তাজবি পরিবহন’ নামের একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে সোহেল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রবাসী এই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসিন জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি মহাসড়কের গোপালপুর এলাকা থেকে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেএইচআর

Link copied!