ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

অনন্তপুরে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

মীর মো. আব্দুল কাদির, হবিগঞ্জ

জুন ২৪, ২০২৬, ১২:৫৬ পিএম

অনন্তপুরে সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

হবিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনসাধারণ, শিক্ষার্থী ও রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের কারণে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, হবিগঞ্জ সদর হাসপাতালের সামনের সড়ক থেকে শাহজালাল জামে মসজিদ পর্যন্ত, মেসার্স তাহির মিয়ার দোকানের সামনের রাস্তা থেকে অনন্তপুর জামে মসজিদ এবং ডাক্তার মীর মঈনুদ্দিন ইমনের বাসা-সংলগ্ন সড়কগুলো দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, সাধারণ পথচারী এবং বিভিন্ন ধরনের যানবাহনের যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গত প্রায় ১৭ বছরেও এসব সড়কের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো কাজ করা হয়নি। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। রাস্তায় পানি জমে থাকায় গর্তগুলো চোখে না পড়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

স্থানীয়রা জানান, বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার সময় মারাত্মক ঝুঁকির সম্মুখীন হতে হয়। ভাঙাচোরা রাস্তায় অতিরিক্ত ঝাঁকুনির কারণে রোগীদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় টমটম, অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল গর্তে পড়ে দুর্ঘটনা ঘটে। গর্তে পানি জমে থাকায় মানুষ গর্তে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

অনন্তপুর এলাকাবাসী দ্রুত সড়কগুলো সংস্কার ও উন্নয়নমূলক কাজ শুরুর জন্য হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জি কে গউছ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জনস্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই রাস্তা দিয়ে অনন্তপুরসহ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষের চলাচল। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান চান জনসাধারণ।

এএন

Link copied!