ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬
রিজভী

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০১:৩৫ পিএম

বিরোধীদলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী/ফাইল ছবি

বিরোধীদলের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের মধ্যেই এখন স্পষ্ট ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, “একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে বর্তমান সরকারের আমলে দেশবিরোধী কোনো কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বিরোধীদলের কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার আসল প্রতিফলন দেখা যায়।

প্রধানমন্ত্রীর চলমান চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলেও গভীর প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।

তিনি বলেন, “বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। একই সঙ্গে বাংলাদেশকে আর কোনোভাবেই পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না।”

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করে একটি সম্পূর্ণ আত্মনির্ভর ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলেও বিশেষ উল্লেখ করেন তিনি।

এএন

Link copied!